Thursday, June 25, 2026

উরি সেক্টরে ভারতীয় সেনার দারুণ সাফল্য, জঙ্গি অনুপ্রবেশ আটকালো বাহিনী

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে (Jammu Kashmir URI sector) জঙ্গি অনুপ্রবেশ আটকে দিল ভারতীয় সেনা (Indian army)। শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সাবুরা নালার কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি (infiltration of Terrorist)। সেনা বাহিনীর চিনার কর্পসের দেখতে পেয়েই রুখে দাঁড়ায়।এই অভিযানে যোগ দেয় জম্মু-কাশ্মীর পুলিশও (J &K Police)। শুরু হয় গোলাগুলি, শেষ খবর পাওয়া অনুযায়ী এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, বারামুল্লা জেলার উরি সেক্টরে জঙ্গি গতিবিধির খবর ছিল। সেই মতো তৈরি ছিল নিরাপত্তা বাহিনী। সাবুরা নালার পথ ধরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতেই ভারতীয় সেনা নজরে পড়ে। এই সময় উল্টো দিক থেকে গোলাগুলি শুরু হতেই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্তে পৌঁছয় অতিরিক্ত বাহিনী। গুলির বর্ষণে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও তাঁর পরিচয় বা কোন জঙ্গিগোষ্ঠীর হয়ে সে কাজ করছে তা জানা যায়নি। তবে সীমান্তে তল্লাশি অভিযান চলছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...