Saturday, April 4, 2026

ক্রীড়াজগৎ-এ শোকের ছায়া, মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত এই মহিলা ক্রিকেটার

Date:

Share post:

ফের ক্রীড়াজগৎ শোকের ছায়া। মাত্র ৩৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাইয়া আরুয়া। পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন তিনি। কীভাবে মৃত্যুর হয়েছে এই মহিলা ক্রিকেটারের তার এখনও সঠিক কারণ জানা যায়নি।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে আরুয়ার। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।এমনকি পাপুয়া নিউ গিনির প্রশাসনের পক্ষ থেকেও আরুয়ার মৃত্যু নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি। সূত্রের খবর, একাই থাকতেন আরুয়া। ক্রিকেটীয় ব্যস্ততার জন্য মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর মায়ের কাছে। খেলার জন্য মেয়ের পড়াশুনা ক্ষতিগ্রস্ত হোক, তা চাইতেন না আরুয়া।

পাপুয়া নিউ গিনির অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ছিলেন আরুয়া। ব্যাটের পাশাপাশি বলের হাতও খারাপ ছিল না ৩৩ বছরের আরুয়ার। টি-২০ ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। আরুয়াই ছিলেন পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক। দেশের হয়ে ৪৭টি ছোট ফর্ম্যাটের ম্যাচ খেলে নিয়েছেন ৫৯টি উইকেট। জাপানের বিরুদ্ধে একটি ম্যাচে ৪ ওভার বল করে ৫ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট । যা তাঁর দেশের দ্বিতীয় সেরা বোলিং। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রয়েছে ৩৪১ রান। সর্বোচ্চ অপরাজিত ৪৩। ২০১০ সালে জাপানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আরুয়ার।

আরও পড়ুন- অনুশীলনে অনুপস্থিত বাগান কোচ, পাঞ্জাবের বিরুদ্ধে দল নিয়ে আশাবাদী বাগান অধিনায়ক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...