Tuesday, May 19, 2026

কোভিডের থেকে ভয়াবহ মৃত্যু-হার বার্ড ফ্লু H5N1-এর! মার্কিন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে দুশ্চিন্তা

Date:

Share post:

করোনার চেয়েও এবার ১০০ গুণ বেশি বিপজ্জনক হতে চলেছে বার্ড ফ্লু। বার্ড ফ্লুর H5N1 স্ট্রেনে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যুর আশঙ্কা রয়েছে অর্ধেক সংখ্যক রোগীরই। মার্কিন স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত যত জন মানুষ H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৫২ শতাংশে মৃত্যু হয়েছে। অর্থাৎ H5N1-এ মৃত্যুর হার ৫০ শতাংশের বেশি।

মৃত্যুর হারই শুধু বেশি নয়, করোনার মত এবার বার্ড ফ্লু ভাইরাস মানবদেহে সংক্রমিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। শুধু মানুষের শরীরেই নয়, এবার সমস্ত স্তন্যপায়ী প্রাণীকেই সংক্রমিত করতে পারে বার্ড ফ্লুর এই H5N1 স্ট্রেন বলে জানিয়েছেন বার্ড ফ্লু বিশেষজ্ঞরা।

আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখনও পর্য্ন্ত ৮৮৭ জনের দেহে বার্ড ফ্লু ভাইরাসের হদিস মিলেছে। এই ৮৮৭ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৪২৬ জনের। করোনার মৃত্যুর হারকেও পিছনে ফেলে দিচ্ছে বার্ড ফ্লুর H5N1 স্ট্রেনের সংক্রমণের মৃত্যুর হার। কোভিড মহামারির শুরুতে মৃত্যুর হার ছিল ২০ শতাংশ। কিন্তু পরে সেই মৃত্যুর হার নেমে আসে ০.১ শতাংশে। সেই হিসেবে বার্ড ফ্লু মহামারি করোনা মহামারির চেয়েও ১০০ গুণ বেশি ভযঙ্কর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বার্ড ফ্লুয়ের এই স্ট্রেন যদি আরও মিউটেশন হয় তাহলে মৃত্যুর হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আগামী দিনে বার্ড ফ্লু যে ক্রমশ বাড়বে তা একপ্রকার নিশ্চিত করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)।




Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...