Wednesday, June 24, 2026

ক্ষমতায় এলেই বিজেপির দুর্নীতির পর্দাফাঁস, তৃণমূলের পথেই দাবি কংগ্রেসের

Date:

Share post:

গোটা দেশে বিরোধীদের দমন করতে বিজেপির প্রধান হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি (central agency)। বিরোধী রাজ্যের নেতা, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীদেরও হাজতবাস বাকি রাখেনি বিজেপি শাসিত কেন্দ্র সরকার। অন্যদিকে বিরোধীরা বিজেপি শাসিত রাজ্যের একাধিক দুর্নীতির পর্দাফাঁস করলেও সেখানে কোনও তদন্ত করে না কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের ক্ষমতায় এলে বিজেপির দুর্নীতির পর্দাফাঁসের হুঁশিয়ারি কংগ্রেসের (Congress)। রীতিমত দুর্নীতির নাম উল্লেখ করে নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা হল বিজেপির কোন কোন দুর্নীতির তদন্ত করা হবে।

শেষ ১০ বছরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার বারবার করেছে। নতুন নতুন আইন প্রণয়নের চেষ্টা করেছে। একাধিক প্রকল্প চালু করেছে। কংগ্রেসের দাবি এসবই নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য। নোট বাতিল (demonetisation) থেকে রাফাল চুক্তি (Rafale), পেগাসাস মামলা (Pegasus Spyware) থেকে ইলেক্টোরাল বন্ড ইস্যু (Electoral Bonds) – সবটাই নিজেদের দুর্নীতি ঢাকতে ব্যবহার করা হয়েছে। গত ১০ বছরে বহু অন্যায়কারীকে দেশ ছাড়তে সাহায্য করেছে বিজেপি, যাদের আর দেশে ফেরানো হয়নি। এমনকি দেশের মধ্যে দুর্নীতি যারা করেছে বিজেপির ওয়াশিং মেশিনে (washing machine) তাদের পরিস্কার করা হয়েছে, এমনটাই দাবি কংগ্রেসের ইস্তাহারে।

বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে বিজেপির এজেন্সি ব্যবহারে দ্বিচারিতা নিয়ে সরব ছিলেন। এমনকি বর্তমানে নির্বাচনী প্রচার থেকে বিজেপি শাসিত একাধিক রাজ্যের দুর্নীতিরও পর্দাফাঁস করেছেন তিনি। আবার বাংলাতেই প্রথম আওয়াজ তোলা হয়েছিল বিজেপি ওয়াশিং মেশিনের বিরুদ্ধে। তবে দিল্লির ক্ষমতা দখলের প্রত্যাশী কংগ্রেস একটু দেরিতে হলেও বুঝেছে বাংলাই পথ দেখায়। এবার তাই তাদের ইস্তাহারে জায়গা পেয়েছে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...