Wednesday, April 1, 2026

স্বামীর থেকে দূরে চলে যাওয়া ‘নিষ্ঠুরতা’, বিবাহ-বিচ্ছেদের অনুমতি আদালতের!

Date:

Share post:

দাম্পত্যের বয়স ৩ দশক পেরিয়েছে। কিন্তু আজও ঘনঘন শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যান স্ত্রী। এটা কি নিষ্ঠুরতা নয়? এই অভিযোগ নিয়েই দিল্লি আদালতে (Delhi Highcourt) বিবাহ বিচ্ছেদের মামলা করেন এক প্রৌঢ়। রায় বেরোতেই দেখা গেল ডিভোর্সের অনুমতি দিয়েছেন বিচারপতিদ্বয়। কিন্তু কেন? দিল্লি আদালতের বিচারপতি সুরেশকুমার কাইত (Suresh Kumar Kait) এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার (Nina Bansal Krishna) ডিভিশন বেঞ্চের যুক্তি, ঘন ঘন স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ঠিক নয়। এটা আসলে একপ্রকার ‘ নিষ্ঠুরতা’ । তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টাও করেননি ওই মহিলা। তাই বিবাহ-বিচ্ছেদে সম্মতি দেওয়া হয়েছে।

১৯৯২ সালে বিয়ে হয় দম্পতির। তারপর থেকে কোনও কারণ ছাড়াই বারবার বাপের বাড়ি চলে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ২৫ বছর এভাবে কাটার পর ২০১৭ সালের মামলা করে বসেন স্বামী। তাঁর যুক্তি ছিল এমন নিষ্ঠুরতা আর নেওয়া যায় না। তাই আলাদা থাকাই শ্রেয়। হলফনামায় তিনি জানান, তাঁর স্ত্রী অস্থিরপ্রকৃতির। অন্তত ছবার কোনও কারণ ছাড়াই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকী মাঝে মাঝে নিজেকে বিধবা বলেও দাবি করেন। ওই মহিলার তরফে বলা হয়েছে শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন তিনি। আদালত দুই পক্ষের মতামত, যুক্তি এবং ব্যাখ্যা শোনার পর পর্যবেক্ষণে জানায়, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে একে অন্যের সঙ্গে বোঝাপড়া হওয়া দরকার। কিন্তু ওই মহিলা সেরকম কোনও চেষ্টাই করেননি। তাই বিবাহ-বিচ্ছেদ নিয়ে কোনও বাধা থাকতে পারে না।

Related articles

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...