Sunday, April 5, 2026

শনির সকালে তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের!

Date:

Share post:

সকাল থেকে ভ্যাপসা গরম, উইকেন্ডে স্বস্তির বৃষ্টি মুক্তি দেবে কি? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ থেকেই আবহাওয়ার বদল হবে। রবিবার দুর্যোগপূর্ণ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্বাভাস দেওয়া হয়েছে, সোমে ঝড় বৃষ্টি বাড়বে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় শনিবার সকাল থেকেই আবহাওয়া জনিত অস্বস্তি বেড়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিস জানাচ্ছে দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, যার ফলে সামান্য হলেও কম তাপমাত্রা অনুভূত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, শনিতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহ চলবে। কালবৈশাখী নিয়ে বড় আপডেট না মিললেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে হতে পারে ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। মৌসম ভবনের (IMD ) পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭ দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে।

Related articles

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...