Saturday, April 4, 2026

রাজধানীতে ফিরল শ্রদ্ধা স্মৃতি, আলমারিতে যুবতীর দেহ! বেপাত্তা লিভ-ইন সঙ্গী

Date:

Share post:

দিল্লির বুকে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের নারকীয় ঘটনার স্মৃতি এখনও টাটকা। এবার সেই রাজধানীতেই লিভ-ইন পার্টনারের (woman murdered by live-in partner) হাতে খুন হতে হল যুবতীকে? অনেকটা শ্রদ্ধার পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার ধাঁচেই দেহ লোপাটের চেষ্টা করেছিলেন মৃতার লিভ ইন পার্টনার বিপুল টেলর (Bipyul Taylor) বলে অনুমান। যদিও শেষমেষ তা সম্ভব হয়নি, আলমারি থেকে উদ্ধার হয়েছে যুবতীর দেহ। মৃতার বাবার সন্দেহ মেয়ের পার্টনারের দিকে, বেপাত্তা অভিযুক্ত।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যবধান মাত্র দু বছরের। এই সময়ে চারপাশটা অনেকটা বদলে গেছে কিন্তু এখনও নিজের প্রেমিকা বা বান্ধবীকে নৃশংসভাবে খুন করা বা তাঁর দেহ লোপাটের চেষ্টা করার প্রবণতার এতটুকু পরিবর্তন হয়নি। হতে পারে মনোমালিন্য কিংবা কথা কাটাকাটি, হয়তোবা ভুল বোঝাবুঝি কিন্তু তার জেরে এমন মারাত্মক এক প্রবণতা যুবসমাজকে এত দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা ভেবে চিন্তায় মনোবিদরা। গত বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লি পুলিশের পিসিআরে ফোন আসে। মেয়ে নিখোঁজ জানিয়ে জনৈক বয়স্ক ব্যক্তি ডায়েরি করেন। পাশাপাশি সন্তান খুন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরই পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে তাঁর মেয়ের ঠিকানা নিয়ে দ্বারকার রাজাপুরীতে পৌঁছে যায়। কী আশ্চর্য, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও যুবতীর সন্ধান মেলেনি। অবশেষে সন্দেহ হওয়ায় আলমারি খুলতেই মৃতদেহ চোখে পড়ে। ২৬ বছরের যুবতীর বাবা জানিয়েছেন মৃতার লিভ-ইন পার্টনারকে তিনি সন্দেহ করছেন। পুলিশকে তিনি বলেন শেষবার যখন মেয়ের সঙ্গে কথা হয় তখন জানতে পেরেছিলেন অভিযুক্ত বিপুল তাঁর মেয়েকে মারধর করছেন। গত দেড় মাস ধরে লিভ ইন সম্পর্ক ছিল যুবতী এবং সুরাটের বাসিন্দা বিপুলের মধ্যে। সে কী কারণে এই মর্মান্তিক পরিণতি তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলার রুজু করে বেপাত্তা বিপুলের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...