Thursday, June 25, 2026

তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, বন্ধ ইউনিট

Date:

Share post:

ওড়িশার তালচেরে কানিহা (Kaniha) তাপবিদ্যুৎ কেন্দ্রে শনিবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিটে সকালে আগুন লাগার ঘটনার পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ওই ইউনিট। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ওড়িশার আঙ্গুল জেলার কানিহা তাপবিদ্যুৎ (power plant) কেন্দ্রটি এনটিপিসি (NTPC)-র নিয়ন্ত্রণাধীন। এনটিপিসি সূত্র জানিয়েছে তিন নম্বর ইউনিটের কয়লা বহনকারী কনভেয়ার বেল্টে (conveyer belt) প্রাথমিকভাবে আগুন লাগে। সেই আগুন গোটা ইউনিটে ছড়িয়ে পড়ে। চলন্ত বেল্ট থেকে জ্বলন্ত কয়লা আগুন বাড়তে আরও বেশি অনুঘটকের কাজ করে। আঙ্গুল দমকল বিভাগ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Related articles

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...