Friday, June 26, 2026

আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে একদিকে উত্তরবঙ্গে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে দলীয় সংগঠনকে মজবুত করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকদিনে একের পর এক নির্বাচনী বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে দলের রণকৌশল ঠিক করছেন অভিষেক। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, প্রতিটা ক্ষেত্রকে কাজে লাগিয়ে চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তৃণমূল (TMC)। তাই লোকসভা কেন্দ্র ধরে ধরে নির্বাচনী বৈঠকে অভিষেক। আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে অভিষেকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। এবার গ্রামের ভোটে ঘাটতি কোথায়, বিশেষত উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পঞ্চায়েত প্রধানদের কোন কোন কাজ এখনও বাকি রয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ করবেন অভিষেক। এখনও পর্যন্ত নির্বাচনী রণকৌশল সাজাতে যেসব রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি, সেখানে পুরসভার কাউন্সিলরদের ঘাটতি মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে বৈঠক শুরু করেন অভিষেক। এরপর জেলা ধরে ধরে সাংগঠনিক মিটিং করছেন তিনি। মালদহের দু’টি লোকসভা নিয়ে শুক্রবার দু’দফায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। প্রথম ৪০ মিনিট বৈঠক হয় দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দুই কেন্দ্রের প্রার্থী, দলের জেলা সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপর দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আমন্ত্রিত ১২১ জন নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে। আজ ভার্চুয়াল বৈঠকে পঞ্চায়েত প্রধানদের কী নির্দেশ দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...