Sunday, April 5, 2026

ভূপতিনগরে বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত NIA! 

Date:

Share post:

ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট করে গ্রেফতারির প্রতিবাদে এবার গর্জে উঠল ভূপতিনগর (Bhupatinagar)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুরে ভূপতিনগর বিস্ফোরণ হামলার তদন্তে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করতেই উত্তেজনা ছড়ায় অর্জুননগরে। বিজেপির এজেন্সি রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠেন সাধারণ মানুষ। NIA -এর গাড়ি আটকে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। ভাঙলো গাড়ির কাচ , তদন্তকারী ২ আধিকারিক আহত হয়েছেন বলে খবর। অভিযোগ অস্বীকার করে গ্রামবাসীরা বলছেন সবটাই শুভেন্দু অধিকারীর চক্রান্ত। গ্রামে কোন গাড়ি ঢোকেনি তাই হামলার প্রশ্নই উঠছে না।

ভূপতিনগরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি। বেছে বেছে তৃণমূল নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে? এই অভিযোগ তুলে গ্রামের মহিলারা রাস্তায় বসে কেন্দ্রীয় এজেন্সির গাড়ি আটকে দেন। জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এনআইএ-র তদন্তকারী দল আপাতত কলকাতার দিকে রওনা দিয়েছে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...