Monday, April 6, 2026

ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে, তমলুকের চাকরিপ্রার্থীদের আওয়াজ “নো ভোট টু অভিজিৎ”

Date:

Share post:

নিয়োগ মামলায় বিচারপতির আসনে বসে এক লহমায় বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে ‘ভগবান’ হয়ে গিয়েছিলেন। বঞ্চিত সেই সমস্ত চাকরিপ্রার্থীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন ছিলেন আশার আলো। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপিয়েছেন। শুধু তাই নয়, সরাসরি ভোটের ময়দানে লড়ছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে এবার তিনি পদ্ম শিবিরের প্রার্থী। আর যাঁরা তাঁকে একসময় ভগবানের আসনে বসিয়েছিলেন, রাজনীতিতে নাম লিখিয়ে এখন তাঁদের কাছেই ‘ভিলেন’ প্রাক্তন বিচারপতি! বিচারপতি থাকাকালীন অভিজিতের নির্দেশে যাঁরা চাকরি খুইয়েছিলেন, তাঁরাও বেজায় ক্ষুব্ধ। সুবিধাবাদী অভিজিতের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, ‘নো ভোট টু অভিজিৎ’।

নন্দীগ্রাম, তমলুক , হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বহু চাকরিপ্রার্থীর কাছেই বিচারপতি অভিজিৎ ছিলেন দুর্নীতি-বিরোধী আন্দোলনে আশা-ভরসা। এক সময় বিচারপতি অভিজিৎকে দেখে সুবিচারের আশায় বুকবাঁধা বঞ্চিত চাকরিপ্রার্থীরা এখন বলছেন, উনি ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে। সেই স্বার্থপূরণে এখন ভোটের রাজনীতিতে এসেছেন।

অনেকেই বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে বসে একতরফা বিচার করে গিয়েছেন। এখন বোঝা যাচ্ছে, সবটাই তিনি করেছেন কাউকে খুশি করতে। ওনার মুখোশ খুলে গিয়েছে। তাঁরা সকলেই বলছেন, ‘নো ভোট টু অভিজিৎ গঙ্গোপাধ্যায়’।

তমলুক অভিজিতের প্রতিপক্ষ, তৃণমূলের নতুন প্রজন্মের নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, “অনেক দিন আগে থেকেই বিজেপির সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। তখন যাঁরা ওঁকে ভগবানের আসনে বসিয়েছিলেন, এখন তাঁরাই টেনে নামাবেন।”

আরও পড়ুন- সিঙ্গুর টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি লকেটের! রচনা বললেন, রাতে মনে হয় স্বপ্ন দেখেছে!

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...