Monday, April 6, 2026

সিঙ্গুর টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি লকেটের! রচনা বললেন, রাতে মনে হয় স্বপ্ন দেখেছে!

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক সিঙ্গুর। স্থানীয় নির্বাচন থেকে বিধানসভা হোক বা লোকসভা— ভোট এলেই রাজ্যের বিরোধী দলগুলির নির্বাচনী প্রচারে উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গ। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষিজমি রক্ষা আন্দোলনের জেরে একলাখি ন্যানো গাড়ি কারখানা বন্ধ করে টাটাদের ফিরে যেতে হয়েছিল। এবার লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জানালেন, তাঁরা ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে সিঙ্গুরে ফিরিয়ে আনবেন। চুপ থাকলেন না তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও। লকেটের প্রতি তাঁর কটাক্ষ, ভোট আসতেই ‘টাটার কথা মনে পড়েছে’ বিরোধীদের।

সিঙ্গুরে প্রচারে গিয়ে লকেট বলেন, “সিঙ্গুরের ক্ষেত্রে টাটারা এখনও একশো শতাংশ আগ্রহী। আমরা ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে নিয়ে আসব। যুবকদের চাকরি নেই বলে তাঁরা পরিবার তৈরি করতে পারছেন না। এ কথা গ্রামের মহিলারাই জানাচ্ছেন। আমরা চাই, সিঙ্গুরে শিল্প আসুক, ছেলেরা কাজ পাক, পরিবার তৈরি হোক এবং বাড়িতে মা লক্ষ্মী আসুক।”

এদিকে, লকেটের টাটা নিয়ে এই ‘প্রতিশ্রুতি’র পাল্টা তৃণমূল প্রার্থী রচনা প্রচারে বেরিয়ে বলেন, ‘‘পাঁচ বছর আগেও টাটাকে আনার কথা মনে পড়ল না। গত পাঁচ বছরেও মনে পড়ল না। হঠাৎ ২০২৪ সালে এসে মনে পড়ল। রাতে মনে হয় স্বপ্ন দেখেছে টাটাকে নিয়ে।’’

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...