Saturday, April 4, 2026

বাড়াবাড়ি দেখলেই ‘রাম নাম সত্য’ হবে! ভোটের প্রচারে গিয়ে ফের চেনা মেজাজে যোগী

Date:

Share post:

ভোটের দিন (Loksabha ELection) যতই এগিয়ে আসছে জোরকদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আর ভোট এগিয়ে আসতেই ফের চেনা মেজাজে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার সরাসরি ‘রাম নাম সত্য’ করার হুঁশিয়ারি দিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যোগীর সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারন মানুষকে ভয় দেখিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চাইছেন যোগী আদিত্যনাথ। আর সেকারণে একের পর এক ‘জুজু’ দেখিয়ে ফের নিজের হিটলারি মেজাজকেই সামনে আনলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh)।

আসন্ন লোকসভা নির্বাচনে যোগীরাজ্যের আলিগড় কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতীশ কুমার গৌতম। আগামী ২৬ এপ্রিল সেখানে নির্বাচন। শুক্রবার সেই প্রার্থীর সমর্থনে প্রচারসভায় অংশ নেন যোগী। সেখান থেকেই রাজ্যের গুন্ডা-অপরাধীদের কড়া ভাষায় হুমকি দেন তিনি। সাফ জানান, কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। তাদের পরিণতি আরও ভয়ানক হবে। যোগী সাফ জানান, আগে মানুষ ভাবত, দুর্বৃত্তদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি সাফ জানাচ্ছি অপরাধীদের হাল বেহাল হয়ে যাবে। আমরা কথা কম বলি আর কাজ বেশি করি।

অন্যদিকে, এদিন সমাজে মহিলাদের ‘নিরাপত্তা’ নিয়েও সুর চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা শুধু রামকেই আনি না, মেয়ে আর ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ হয়ে ওঠে, তাদের রাম নাম সত্যও করে দিই। আমরা রামের নামে জীবন কাটাই। রাম ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু কেউ সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠলে তার রাম নাম সত্য করতেও ছাড়ব না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...