Saturday, April 4, 2026

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ: যন্তরমন্তরে গণ অনশনে AAP

Date:

Share post:

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত, দাবি করে লোকসভা ভোটের আগে আন্দোলন গড়ে তুলছে আপ। এবার গণ অনশন শুরু রাজধানীতে। রবিবার যন্তরমন্তরের সামনে অনশনে শুরু হল অনশন পর্ব। এই আন্দোলনে গোটা দেশকে সামিল হওয়ার বার্তা আপ নেতাদের।

ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পাওয়া আপ সাংসদ সঞ্জয় সিং কর্মী সমর্থকদের কাছে ঘোষণা করেছিলেন তাঁর মুক্তি উৎসবের সূচনা নয়, সংঘর্ষের সূচনা। আপের জেলবন্দি অন্য নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন জোরালো হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেখানেই। এরপরই রবিবার গণ অনশনের ঘোষণা করা হয়।

গত রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিরোধীদের জমায়েত করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আপ। এই রবিবার যন্তরমন্তরের পাশাপাশি পাঞ্জাবে ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানেও অনশনের পরিকল্পনা আপের। তাদের প্রধান বিরোধ লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে। এবার সেই গ্রেফতারিকে হাতিয়ার করেই নির্বাচনের আগে জোট বাঁধছে আপ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...