Friday, June 26, 2026

আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে বিএফসি

Date:

Share post:

আজ ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে আইএসএল-এর ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি। কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশের গোলে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার যুবভারতীতে ঘরের মাঠে প্রতিশোধের ম্যাচ লাল-হলুদের। সেই সঙ্গে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে হারিয়ে শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখার পরীক্ষা সাউল ক্রেসপো, ক্লেটন সিলভাদের।

পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বেঙ্গালুরু। ষষ্ঠ দল হিসেবে প্রথম ছয়ে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে চেন্নাইয়ান এফসি। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ২৪। ১৯ ম্যাচে ২০ পয়েন্টে থাকা নর্থইস্টের কাছেও সুযোগ রয়েছে প্রথম ছয়ে থাকার। ফলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ দু’টি ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়ান ও নর্থইস্টের ম্যাচের দিকেও। তাই বেঙ্গালুরু দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত বলে দিলেন, দুটো ম্যাচই ফাইনাল। জেতা ছাড়া কোনও রাস্তা নেই।

তাঁর পুরনো দলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার আগে কুয়াদ্রাতের চিন্তা ধারাবাহিকতার অভাব নিয়ে। আইএসএলে এখনও পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। আর এটাই ভাবাচ্ছে কুয়াদ্রাতকে। বেঙ্গালুরুকে হারিয়ে ইতিহাস বদলাতে চান কুয়াদ্রাত। এই নিয়ে তিনি বললেন, ‘‘আমরা কখনও পরপর দুটো ম্যাচ জিততে পারিনি। অথচ, এমনটা এবার হওয়ার কথা ছিল না। তবু হয়েছে। আশা করি, বেঙ্গালুরুকে হারিয়ে ছবিটা বদলাতে পারব।“

কোচ বদলের পর বেঙ্গালুরুর পারফরম্যান্সের উন্নতি হয়েছে। স্বীকার করছেন কুয়াদ্রাত।এই নিয়ে তিনি বললেন, ‘‘ওরা জেতা শুরু করেছে। কঠিন ম্যাচ হবে।’’ পোড়খাওয়া সুনীলকে কীভাবে সামলাবেন? ডিফেন্ডার নিশু কুমার বলছেন, ‘‘সুনীল অভিজ্ঞ, খুব চালাক। সবসময় সতর্ক থাকতে হবে।“

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...