Friday, June 26, 2026

টানা ২৯ ঘণ্টা ধরে লাগাতার অত্যাচার! কেরলের পড়ুয়া মৃত্যুতে SFI যোগ, চাপে বিজয়ন সরকার

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে শিক্ষাঙ্গনে র‍্যাগিংয়ের (Ragging) মাত্রা বেড়েই চলেছে। লাগাতার চেষ্টা করলেও এই সমস্যার হাত থেকে মিলছে না মুক্তি। এবার কেরলে (Kerala) র‍্যাগিংয়ের বলি এক পড়ুয়া। অভিযোগ, টানা ২৯ ঘণ্টা র‍্যাগিংয়ের কারণে মৃত্যু হল এক ডাক্তারি পড়ুয়ার (Medical Student)। রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ের (Wayanad) মেডিক্যাল কলেজ লাগোয়া হস্টেলে থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত সিদ্ধার্থন জে এস পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি হস্টেলের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ছাত্রের পরিবারের অভিযোগ, নৃশংস র‍্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ছেলের। ঘটনায় বাম ছাত্র সংগঠন এসএফআই এবং অন্য সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। ইতিমধ্যে ছাত্রের ‘রহস্য মৃত্যু’র তদন্তভার সিবিআইকে দিয়েছে রাজ্য সরকার। তদন্তভার হাতে নিয়ে প্রাথমিকভাবে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই (CBI)।

ফেব্রুয়ারির থেকে এই মামলার তদন্ত চালাচ্ছিল কেরল পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলেজে সিনিয়র এবং সহপাঠীরা একটানা ২৯ ঘণ্টা অত্যাচার চালায় সিদ্ধার্থানের উপর। এরপরই চরম মানসিক যন্ত্রণায় হস্টেলের ঘরে ঢুকে আত্মহত্যা করেন তিনি। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে পুলিশ। রবিবার সেই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে বিজয়ন পুলিশ। সাব-ইন্সপেক্টর প্রশভ পি ভি বলেন, শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে পড়ুয়ার উপরে। পুলিশ আরও জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ২টো অবধি সিদ্ধার্থনের উপর চলে পাশবিক অত্যাচার। তবে শুধু অত্যাচার বললে ভুল হবে, হাত ও বেল্ট দিয়ে মারধর করা হয় পড়ুয়াকে। এর ঠিক ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটা থেকে ১টা ৪৫-এর মধ্যে হস্টেলের বাথরুমে গলায় ফাঁস আত্মহত্যা করেন পড়ুয়া।

তবে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় এসএফআইইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বড়সড় অস্বস্তিতে কেরলের বাম সরকার। এরপরই বিরোধীদের চাপে পড়ে সিবিআই তদন্তের ন্রদেশ দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...