Friday, June 26, 2026

রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি? মোদির উল্টো সুর রাজ্যপালের!

Date:

Share post:

রাজ্যে বিক্ষিপ্ত ঘটনায় বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোরালো প্রশ্ন তোলার পথে জল ঢেলে দিলেন খোদ রাজ্যের রাজ্যপাল। নির্বাচনের প্রচারে রাজ্যে ঘন ঘন যাতায়াত করা নরেন্দ্র মোদিকেও কার্যত প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি দাবি করলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনটা বলার কারণ হয়নি যে সেটা ভেঙে পড়েছে। তবে কোনও কোনও এলাকায় গুণ্ডাদের প্রভাবের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও বার্তা দেন তিনি।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে রাজ্যে ফের যে বিতর্কের পরিবেশ তৈরি করা হয়েছে, তা নিয়ে বিজেপির রাজ্য নেতা থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সেই প্রসঙ্গেই রাজ্যপাল বলেন, “রাজ্যে পুরোপুরি আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা সত্যি নয়। হ্যাঁ, তবে বেশ কয়েকটি অঞ্চলে গুন্ডাদের দাপাদাপি রয়েছে।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না। প্রশাসন কঠোর হাতে গুণ্ডাদের দমন করবে। আইন আইনের পথে চলবে।”

সেই সঙ্গে তৃণমূলের দাবিকে সমর্থন করে রাজ্যপালের দাবি সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় মানুষের ক্ষোভের কারণ আগের বাম সরকার। তিনি বলেন, “আমি সন্দেশখালিতে গিয়েছিলাম। মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা শান্তি ও সম্মান নিয়ে বাঁচতে চান বলে জানিয়েছেন।” তার সঙ্গে রাজ্যপালের সংযোজন, “সন্দেশখালি-সহ বিভিন্ন জায়গায় যে অশান্তির ঘটনা ঘটে চলেছে, তা এই সরকারের (তৃণমূল) সময়েই প্রথম, তা নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ এটা উত্তরাধিকার সূত্রেই বর্তেছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...