Friday, June 26, 2026

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে আগাম প্রশ্নপত্র আপলোড,ধৃত কীর্তিমান শিক্ষক

Date:

Share post:

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে গিয়ে শিক্ষক যা করলেন তাতে চক্ষুচড়কগাছ পুলিশের। স্ত্রীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বসলেন এক শিক্ষক। ঘটনাস্থল ওড়িশার জাজপুরের গোপীনাথ ইহুদি নোডাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের। চ্যানেলের সাবস্ক্রাইবার লাফিয়ে বাড়লেও, রেহাই পেলেন না ওই শিক্ষক। প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ওই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে সাইবার থানার পুলিশ।জানা গিয়েছে, ওই অভিযুক্ত শিক্ষকের নাম জগন্নাথ কর। স্ত্রীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়নোর জন্য পরীক্ষার আগেই প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সব প্রশ্নপত্র ওই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন ওই অভিযুক্ত শিক্ষক। এরপর, তা ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। লাফিয়ে বাড়ে চ্যানেলের সাবস্ক্রিপশনও। প্রশ্নপত্রগুলি আপলোড করতেই পাঁচ হাজার থেকে বেড়ে ৩০ হাজার হয়ে যায় ওই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ মার্চ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ জানিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওড়িশা স্কুল এডুকেশন প্রোগ্রাম অথরিটির প্রকল্প পরিচালক অনুপম সাহা। তদন্তে নেমে ওই শিক্ষকের কথা জানতে পারেন পুলিশ আধিকারিকরা। পুলিশের ডেপুটি কমিশনার প্রতীক সিং জানান, পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগে প্রধান শিক্ষিকার কাছ থেকে ওই শিক্ষক প্রশ্নপত্রগুলি সংগ্রহ করেন। এরপর ফোনের মাধ্যমে ওই প্রশ্নপত্র স্ক্যান করে প্রশ্নপত্রগুলি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন। এই ঘটনায় ওই স্কুলের সহকারী শিক্ষকের স্ত্রীও যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে অর্থ উপার্জন করাই ছিল ওই শিক্ষকের লক্ষ্য। ওই ইউটিউব চ্যানেল থেকে ওই শিক্ষক ও তাঁর স্ত্রী কত আয় করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...