Friday, June 26, 2026

তৃণমূলে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছি: হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক, ফুটেজ ফাঁসের চ্যালেঞ্জ

Date:

Share post:

ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে বিজেপি (BJP) প্রার্থী হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় (Hinmoy Chattopadhyay) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, রোড শো-র শেষে সভা থেকে অভিষেক বলেন, মাস ছয়েক আগে তৃণমূল যোগ দিতে তাঁর অফিসে গিয়েছিলেন হিরণ। কিন্তু তাঁর জন্য দলের দরজা খোলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ঘাটালে বিজেপি (BJP) প্রার্থী হিরণ বর্তমানে খড়গপুরে বিধায়ক। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “বিজেপির নির্বাচিত প্রার্থী খড়্গপুর থেকে জিতেছে। বলতে পারেন খড়গপুরে কী উন্নয়ন তিনি করেছেন। কতবার খড়গপুরের উন্নয়নের জন্য কেন্দ্রে কাছে দরবার করেছেন। তাই আমি বলব আগে খড়গপুর সামলাও পরে ঘাটালের কথা ভেবো।“

এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দফতরে এসেছিল ছয়-আট মাস আগে। তৃণমূলে ঢোকার জন্য। দরজা বন্ধ করে দিই। ঢুকতে দিইনি।“ হিরণের জানিয়ে ছিলেন, তিনি তৃণমূল যোগ দিতে কখনই যাননি। সেই প্রসঙ্গ তুলে অভিষেক সাফ জানান, “উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুন। আমি CCTV ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।“

টিপ্পনি কেটে অভিষেক বলেন, “সব সময় মিথ্যা কথা বলতে নেই। দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে। তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে।“ একই সঙ্গে এনআইএ-র কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দেখা করার বিষয়েও ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে বলে দাবি বলে অভিষেক। বলেন, সেটাও প্রয়োজনে ফাঁস করবেন।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...