Friday, June 26, 2026

৪২ জয়ের লক্ষ্যে পুরুলিয়ার ৪০ ডিগ্রি চোখরাঙানিকে ডোন্ট কেয়ার মমতার!

Date:

Share post:

আকাশ থেকে আগুন ঝরছে, কিন্তু বাংলার অগ্নিকন্যা সেসবের তোয়াক্কা করেন না। অপ্রতিরোধ্য মমতার দুরন্ত গতির কাছে প্রকৃতির চরম মেজাজ কোনও বাধাই নয়। তাই প্রবল তাপপ্রবাহকে (Heatwave) মাথায় নিয়েই রবিবার রাঢ়বঙ্গে জনসভা (Election Campaign in Purulia today) করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবাসরীয় সূর্য যখন ঠিক মধ্যগগনে থাকবে তখনই সভামঞ্চ জুড়ে মমতা ঝড়ের সাক্ষী হতে চলেছে পুরুলিয়া। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। কাশিপুরের লধুড়কা চন্ডেশ্বর শিব মন্দিরের মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখার সময় তিনি জানিয়েছিলেন লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেইমতো এদিন সকাল থেকে তাপপ্রবাহের তোয়াক্কা না করে সাধারণ মানুষের ভিড় বাড়ছে প্রচার সভায়। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “প্রায় ৫০ হাজার পানীয় জলের পাউচ থাকছে। থাকছে চারটে জলের ট্যাঙ্কার। সেই সঙ্গে পর্যাপ্ত ছোট জলের বোতল, ওআরএস ও দুটি অ্যাম্বুল্যান্স। তাপপ্রবাহকে মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ।” প্রখর দাবদাহের কথা মাথায় রেখে দর্শনের বেশিরভাগ অংশই ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়েছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। তবে আগে থেকেই প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় জনসভা থেকেই জঙ্গলমহলে সবুজ ঝড় তুলতে চায় ঘাসফুল শিবির (TMC)। অন্ডাল থেকে আকাশপথে তৃণমূল নেত্রী সভাস্থলে পৌঁছবেন।সোমবার বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন নেত্রী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...