Friday, June 26, 2026

মর্মান্তিক, ২০ বছর দেখভাল করা মাহুতকে পিষে মারল ‘লক্ষ্মীপ্রিয়া’!

Date:

Share post:

দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি যে এমন হবে তা ভাবেননি কখনও। অথচ প্রায় ২০ বছরের বন্ধু হাতিই পিষে মারল তার মাহুতকে। মায়াপুর ইস্কনের ওই মাহুতের মৃত্যুতে শোকের ছায়া। গুরুতর আহত আরও এক মাহুত। ইস্কন সূত্রে জানা গিয়েছে, অসমের কামরূপের বাসিন্দা ছিলেন ওই মৃত মাহুত সমুদ্র রাভা।
ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া নামে দুটি হাতি রয়েছে ইস্কন মন্দির চত্বরে। ৩০ বছর বয়সী এই হাতি দুটির প্রায় ২০ বছর ধরে দেখভাল করছেন তাদের মাহুতরা। স্বভাবতই শান্ত বলেই পরিচিত বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া। “মায়াপুরের বিভিন্ন শোভাযাত্রায় এই দুটি হাতি অংশগ্রহণ করে থাকে। কখনই কোনওদিনই গোলমাল করেনি”, বলে জানান মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মত শনিবারও সন্ধ্যাবেলায় দুই হাতিকে ঘুরতে নিয়ে যান তাদের দীর্ঘদিনের বন্ধু দুই মাহুত। ফিরে এসে প্রতিদিনের মতো তাদের খেতে দিতে যান দুই মাহুত। তখনই ঘটে দুর্ঘটনা। হঠাৎই রেগে যায় লক্ষ্মীপ্রিয়া। সে মাহুত সমুদ্র রাভাকে আক্রমণ করে বসে। মৃত্যু হয় সমুদ্রর। গুরুতর আহত অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন অন্য মাহুত।
লক্ষ্মীপ্রিয়ার হঠাৎ রেগে যাওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।“এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা মর্মাহত” বলে জানিয়েছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস। চিকিৎসকরা বোঝার চেষ্টা করছেন, হাতির এমন আচরণের আসল কারণ।






Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...