Friday, April 3, 2026

শ্রীসান্থকে নিয়ে মুখ খুললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার, বললেন, শ্রীসান্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যথেষ্ট প্রমাণ ছিল

Date:

Share post:

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কোনও শক্তপোক্ত আইন নেই। আর সে কারণেই এস শ্রীসান্থের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলেও তাঁরা ছাড়া পেয়ে যান।ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীসান্থকে এমনটাই বললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা ধরা পড়েন শ্রীসান্থ।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার বলেন, “ওই মামলাটা বেশি দূর এগোলোই না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ক্রিকেট তো বটেই, যে কোনও খেলায় দুর্নীতি রুখতে কোনও আইন নেই। জিম্বাবোয়ের মতো দেশেও আইন রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রয়েছে। ইউরোপের বেশির ভাগ দেশে কঠিন আইন রয়েছে। সেখানে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, টেনিস, গল্ফে দুর্নীতি হয়।”

উল্লেখ, ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা ধরা পড়েন শ্রীসান্থ। শ্রীসান্থের সঙ্গে যেখানে রাজস্থানের ক্রিকেটার অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বান ধরা পড়েন। তিন জনকে আজীবন নির্বাসিত করা হয়। ২০১৯ সালে সুপ্রিম কোর্টে শাস্তি কমানোর আবেদন করেন ভারতের প্রাক্তন তারকা এস শ্রীসান্থ। তা কমিয়ে সাত বছর করা হয়। ২০২০-তে নির্বাসন শেষ হওয়ার পর ফের ক্রিকেটে কামব্যাক করেন শ্রীসান্থ। খেলেছেন ঘরোয়া ক্রিকেটেও। নীরজের দাবি, শ্রীসা ন্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যথেষ্ট প্রমাণ ছিল। কিন্তু তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে কী বললেন লখনৌর নতুন তারকা যশ ঠাকুর?

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...