Wednesday, June 24, 2026

করাচি থেকে হ্যাক হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ!

Date:

Share post:

হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চালু আছে।যেটির এডমিন ছিলেন সুমন মালিক।

গত ৯২ বছর ধরে ধূমধাম করে পুজো হয় কনকশালীতে।এবারও হয়েছে।গতকাল ভোগ খাওয়ানো হয়।পুজো কমিটির সদস্য সুমন মালিক জানান,গত পাঁচ তারিখ তারা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুকের মেটা’য় মেইল করে তারা জানতে পারেন হ্যাকারদের আইপি অ্যাড্রেস পাকিস্তানের করাচির।হ্যাকাররা পেজের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আপত্তিকর ছবি,সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়াতে থাকে।বাংলাদেশ থেকেও সক্রিয় হ্যাকাররা।

পুজো কমিটির আরেক সদস্য চরণ চক্রবর্তী জানান,পুজো কমিটির অফিসিয়াল পেজে ঠাকুরের পুজোর অনেক ছবি ভিডিও ছিল সেগুলো উদ্ধার করা যাবে কিনা জানি না।আমরা চাই পুজো কমিটির ফেসবুক যেন আগের অবস্থায় ফিরে পাই।কারণ, বহু ফলোয়ার রয়েছে আমাদের।তাদের কাছে আপত্তিকর ছবি ভিডিও পাঠানো হচ্ছে।অনেককে ব্লক করা হয়েছে ইতিমধ্যেই।চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে।






Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...