Tuesday, March 31, 2026

সাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! খড়গপুরে উত্তেজনা

Date:

Share post:

সোমবার সাতসকালে খড়গপুরে (Kharagpur) শুটআউট। স্থানীয় এক তৃণমূল নেতাকে (TMC Leader) লক্ষ্য করে গুলি। তৃণমূল নেতা রঞ্জিত সাঁক্রের পা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীদের। খড়গপুর রেলওয়ে ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সরকার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে।

জানা গিয়েছে, সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সাঁক্রে। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপর তাঁকে বাইক থেকে নামিয়ে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ৫ দুষ্কৃতী মিলে হামলা চালিয়ে এলাকা থেকে চম্পট দেয়।

এদিকে জখম নেতাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কারা এই হামলা চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। নির্বাচনের মুখে এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে দাবি তৃণমূলের।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...