Wednesday, June 24, 2026

ভোটের প্রচারে বেরিয়ে আচমকাই অসুস্থ! কলকাতার হাসপাতালে ভর্তি বসিরহাটের তৃণমূল প্রার্থী

Date:

Share post:

ভোটের (Loksabha Election) প্রচারে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বসিরহাটের (Basirhat) তৃণমূল (TMC) প্রার্থী তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম Haji Nurul Islam)। সূত্রের খবর, স্ট্রোকের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, শনিবার নিজের কেন্দ্রে ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬০ বছর বয়সি হাজি নুরুল। প্রচার শেষের আগেই বাড়ি ফিরে যান তিনি। তারপর রবিবার বাড়িতেই ছিলেন। এরপর আচমকাই তাঁর অসুস্থতা বাড়লে তাঁকে কলকাতায় এনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। আপাতত তাঁকে রাখা হয়েছে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। পাশাপাশি এদিন তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে অন্য কেবিনে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর। তবে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। হাজি নুরুল ইসলাম বর্তমানে হাড়োয়ার বিধায়ক। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি ২০১৪ সালে এই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জয়ী হন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...