Friday, June 26, 2026

স্ত্রীর চাকরি খেয়েছিলেন, ভোট বৈতরণী পেরোতে সেই শিক্ষিকার স্বামীই ভরসা অভিজিতের!

Date:

Share post:

বিচারপতির আসনে বসে একের পর এক শিক্ষক-শিক্ষিকার চাকরি খেয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাবসর এখন তিনি বিজেপির জার্সিতে তমলুকের ভোট প্রার্থী। আর ভোট বৈতরণী পার হতে তাঁর অন্যতম ভরসা সেই শিক্ষিকার স্বামী!

ঘটনা ঠিক কী? তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘দুর্নীতি’র অভিযোগের একের পর এক শিক্ষক-শিক্ষিকার চাকরি খাওয়ার পৈশাচিক আনন্দে মত্ত তিনি। রোজ সংবাদের শিরোনামে। বঞ্চিতরা রাতারাতি তাঁকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন। কিন্তু গোটাটাই যে পূর্ব পরিকল্পিত সেটা কে জানতেন? এখন অবশ্য সকলেই টের পাচ্ছেন, বিচারপতির আসনকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন স্বঘোষিত “বিষধর সাপ” অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

সেই সময় “দুর্নীতিগ্রস্ত” তমকা দিয়ে খারিজ করেছিলেন তমলুকবাসী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকার চাকরি। নিয়তির কী অদ্ভুত পরিহাস, সেই শ্রাবন্তীদেবীর স্বামীই এখন সামলাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোট মেশিনারি। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে “দুর্নীতিগ্রস্ত” শিক্ষিকা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের স্বামী দীপক দেবশর্মা। তমলুক লোকসভার অন্তর্গত শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক১ অঞ্চলে বিজেপির নির্বাচনী কমিটির কনভেনার এবং তমলুক ২ মণ্ডল কমিটির সহ-সভাপতি। অগত্যা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব নিতে হয়েছে।

দীপক দেবশর্মার স্ত্রী শ্রাবন্তীর চাকরি খেয়ে নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় অবশ্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। শীর্ষ আদালত তমলুকবাসী ওই শিক্ষিকাকে ফের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয়। বর্তমানে তিনি চাকরি করছেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়ের কথা শুনলেই তেলে-বেগুনে জ্বলে উটছেন দীপকবাবু। তাঁর দাবি, ‘স্ত্রীর চাকরির জন্য কাউকে টাকা দিইনি। যদিও আদালতের নির্দেশে স্ত্রীর চাকরি চলে গিয়েছিল। তারপর সর্বোচ্চ আদালতের নির্দেশে ফের তিনি জয়েন করেছেন।’

এদিকে শহিদ মাতঙ্গিনী ব্লকে সম্প্রতি প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন দীপক। অভিজিতের সঙ্গে দীপককে দেখে প্রবল হাসি-ঠাট্টা, কটাক্ষ, ব্যঙ্গ তমলুকে এখন রোজনামচা। আড়ালে-আবডালে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়ে রাতারাতি হিরো হয়ে ওঠা অভিজিৎকে শেষ পর্যন্ত দীপক দেবশর্মার উপর ভরসা করতে হচ্ছে!’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...