Friday, June 19, 2026

হুগলি যাওয়ার পথে উৎসুক কর্মীদের দেখে গাড়ি থামালেন অভিষেক, দিলেন মার্জিন বাড়ানোর টিপস

Date:

Share post:

আজ, মঙ্গলবার দুপুরে হুগলির সিঙ্গুর যাওয়ার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে থেমে গেল তাঁর কনভয়। বলা ভালো, গাড়ি থামালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রিয় নেতার এই পথে যাওয়ার খবর আগে থেকেই পেয়েছিলেন তৃণমূলের কর্মী – সমর্থকরা। তাই কোনা এক্সপ্রেসওয়েতে হাজির হয়েছিলেন তাঁরা। অভিষেকের ছবি দেওয়া ব্যানার, পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন ওই কর্মী-সমর্থকেরা। দলীয় সমর্থক ও পতাকা নিয়ে তাঁর নামেই জয়ধ্বনি দিচ্ছেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। তা দেখেই গাড়ি থামান অভিষেক। কাচ নামিয়ে হাত নেড়ে কাছে ডেকে নেন নেতা-কর্মী-সমর্থকদের। তার পর তাঁদের সঙ্গে কথাও বলেন। দিলেন “ভোকাল টনিক”!সেইসঙ্গে ভোটে মার্জিন বাড়ানোর টিপস দিলেন।

এদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে পুষ্পস্তবক তুলে দেন কৈলাস। পরানো হয় উত্তরীয়। এর পর কৈলাসদের সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায় অভিষেককে। নেতার সঙ্গে কী কথা হল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৈলাস মিশ্র বলেন, “লোকসভা নির্বাচনে হাওড়া সদরের ভোটের ব্যবধান আরও বাড়ানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আরও জোরদার করার কথা বললেন। আমাদের নেতার এই নির্দেশে কর্মীরা উৎসাহিত হয়েছেন। তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করার শপথ নিলাম আমরা।”

আরও পড়ুন- কমিশনের নিরপেক্ষতাকে ফের নিশানা অভিষেকের, ইতিবাচক পদক্ষেপ না হলে চলবে প্রতিবাদ

 

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...