Tuesday, March 24, 2026

বিজেপির এজেন্সির অপব্যবহার, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব! রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে ভোটে জেতার চক্রান্ত করছে বিজেপি (BJP)। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এইসব নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) মঙ্গলবার চিঠি দিয়েছেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এইসব বিষয় নিয়ে অভিযোগ জানানোর পর এদিন লিখিত আকারে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশনের কোন কোন কার্যকলাপে তৃণমূল আপত্তি তুলেছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া আরও চারটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চিঠিতে বিজেপি NIA, ED, CBI এবং IT-কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ জানিয়েছেন অভিষেক। পাশাপাশি, ভূপতিনগরের ঘটনার আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ শীর্ষ আধিকারিকের বৈঠক নিয়েও লিখিত আকারে রাজ্যপালকে অভিযোগ জানানো হয়েছে।

দিল্লিতে তৃণমূলের ১০ প্রতিনিধিরকে চূড়ান্ত হেনস্থা ও আটক করার বিষয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানবিকতার খাতিরে জলপাইগুড়ির ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার মানুষের ঘর তৈরি করে দেওয়ার জন্য তহবিল মঞ্জুর করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার যাতে জরুরি তহবিল থেকে ঘূর্ণিঝড়ে প্রভাবিত মানুষদের স্বার্থে অর্থ প্রদান করতে পারে রাজ্যপালকে সে বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে NIA, ED, CBI এবং আয়কর দফতরের ডিরেক্টরকে বদল, এনআইএর এসপি ধনরাম সিংহকে অন্যত্র বদলির দাবিও তোলেন অভিষেক। একই সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের যাতে হেনস্থা না করে, তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই বিষয়গুলি সঠিক ভাবে পালিত না হলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই রাজ্যপাল যেন এ বিষয়ে যথোচিত পদক্ষেপ করেন।




Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...