Tuesday, June 2, 2026

“ঘাটাল থেকে আমি জিতবই”! উত্তরবঙ্গে প্রচার থেকে ঘোষণা আত্মবিশ্বাসী দেবের

Date:

Share post:

একদিকে তিনি যেমন এবারের ভোটেও তারকা প্রার্থী, অন্যদিকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্টার প্রচারক। ফলে একদিকে নিজের কেন্দ্রে যেমন প্রচার করছেন, ঠিক একই ভাবে দলের অন্য প্রার্থীদের হয়েও প্রচারে ঝড় তুলছেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব।

রাজ্যে প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। আবার ২৫ মে রাজ্যে ষষ্ঠ দফায় ঘাটালের ভোট। ফলে দেব নিজের কেন্দ্র ছাড়াও অন্যান্য কেন্দ্রে প্রচারের অনেকটাই সময় পাচ্ছেন।

আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সেরে কলকাতায় ফেরেন দেব। এদিন বিকেলে শিলিগুড়ি থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “আমি ভাল সাড়া পেয়েছি। দুদিনে চারটে রোড শো করেছি। আমরা আশাবাদী পাহাড় থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে এবার আমরা জিতব।”

নিজের কেন্দ্র ঘাটাল নিয়ে দেব বলেন, “আমার নিজের কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র সেখানে মানুষ জানে দেব কতটা সৎভাবে কাজ করেছে এবং আগামীদিনে কী করতে চলেছে। ঘাটালের মানুষের উপর পুরো বিশ্বাস আছে, আমি জিতবই!” আত্মবিশ্বাসী দেব।

তাঁর সংযোজন, “জেতার পর অনেক কাজ করার আছে, কাজের শেষ নেই। রাজনীতি এমন একটা সাবজেক্ট সেখানে সাধারণ মানুষের কিছু না কিছু সমস্যা থাকে। সেই সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির কাজ। আর সেই জনপ্রতিনিধি জিতুক বা হারুক পদে থাকুন না থাকুক তাকে মানুষের সেবা করতেই হবে।”

ঘাটাল মাস্টার প্লান নিয়ে দেবের বক্তব্য, “আমি দশ বছরের রাজনৈতিক জীবনে কিছু একটা করতে পারলাম। এটা ১০০-১৫০ বছর থেকে যাবে আর খুব তাড়াতাড়ি সমাধান হতে চলছে।”

আরও পড়ুন- ৬২৮ ঘণ্টা পার! শ্বেতপত্র প্রকাশের বদলে বিজেপির ভাঁওতাবাজি, কটাক্ষ কুণালের

 

 

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...