Tuesday, June 23, 2026

৬২৮ ঘণ্টা পার! শ্বেতপত্র প্রকাশের বদলে বিজেপির ভাঁওতাবাজি, কটাক্ষ কুণালের

Date:

Share post:

৬২৮ ঘণ্টা পার, এখনও আবাস যোজনার শ্বেতপত্র প্রকাশ করতে পারল না বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জের পর কেটে গিয়েছে দীর্ঘ ৬২৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও সেই শ্বেতপত্র প্রকাশের সৎ-সাহস দেখাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বরং উল্টে মিথ্যাচার করে আবাসের সুবিধাভোগীদের ভুল সংখ্যা রটিয়ে মিথ্যাচারের ফুলঝুরি ফোটাচ্ছে বিজেপি। মঙ্গলবার বিজেপির সেই ‘আসল ভাঁওতা’ তুলে ধরে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির প্রকাশিত ভাঁওতাবাজির খতিয়ান তুলে ধরে কুণাল (Kunal Ghosh)লেখেন, কী অদ্ভূত টাইমিং! এখন আবাস যোজনায় সুবিধাভোগীদের সংখ্যা প্রকাশ করছে বিজেপি (BJP)। তাহলে আগামীকালই আপনাদের দায়বদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী আবাস যোজনার শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন না কেন? কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ পেতেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে বিজেপির কেষ্টু-বিষ্টুরা। এখনও কারও ক্ষমতা হল না সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শ্বেতপত্র প্রকাশ করার। এই নিয়ে কুণালের তীব্র কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পর ৬২৮ ঘণ্টা কেটে গিয়েছে। দেখা যাক, এর জন্য আদৌও শাহের মেরুদণ্ড আছে কি না।

আরও পড়ুন- হাঁসফাঁস গরমে ফের মন টানছে আন্টার্কটিকা, যেন অন্য এক জগৎ

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...