Saturday, April 4, 2026

“যাঁরা ভাবছেন টাকা দিয়ে ভোট কিনবেন, তাঁরা মূর্খের স্বর্গে আছেন”! অর্জুনকে তোপ পার্থর

Date:

Share post:

গরমের সঙ্গেই চড়ছে ভোটের পারদ। বিজেপি, তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের তির মারছে। এবার ব্যারাকপুরের দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অর্জুনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী। বললেন, “যাঁরা ভাবছেন অর্থ দিয়ে ভোট কিনে নেবেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ নিজের শিরদাঁড়া কোনও অর্থের কাছে বিক্রি করে না।”

অর্জুন সিংকে কটাক্ষ করে পার্থ আরও বলেন, “ব্যারাকপুরের গত ৫ বছরে কোনও কাজ হয়নি। শুধু গুন্ডাগিরি হয়েছে। এবার আমরা সেই গুন্ডারাজ খতম করব। ব্যক্তি কুৎসা ও সংবাদমাধ্যমের দৌলতে টিকে আছে। এর বাইরে মানুষের কাছে ওনার কোনও গ্রহণযোগ্যতা নেই।”

উল্লেখ্য, সম্প্রতি একটি ঘটনায় পার্থ ভৌমিকের উপর দায় চাপিয়ে অর্জুন বলেছিলেন, “জগদ্দল বিধানসভায় তৃণমূল ভোটাদের ভয় দেখাচ্ছে। পার্থ ভৌমিককে বলব এই খেলা বন্ধ করুন। সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে। পরে কোনও কান্নাকাটি করবেন না। আমরা ছেড়ে দেব না।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...