Friday, June 19, 2026

নিয়োগ মামলায় মুখ্যসচিবকে অবস্থান জানানোর সময় বেধে দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত। আগামী ২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।

বিচারপতি বাগচী বলেন, আদালত মনে করছে, মুখ্যসচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্ট যথাযথ নয়। তিনি তাঁর দায়িত্ব উপলব্ধি করতে পারেননি। আমরা আশা করব প্রভাবশালী অভিযুক্তদের পদ মুখ্যসচিবকে প্রভাবিত করবে না। একজন মুখ্যসচিব স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবেন।মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দেন রাজ্যের মুখ্যসচিব। রিপোর্টে তিনি জানান, লোকসভা নির্বাচনের পরেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানাতে পারবেন তাঁরা।

এরপরই বিচারপতির মন্তব্য, মুখ্যসচিবকে ডেকে পাঠাব? নির্বাচনের সঙ্গে বিচারপ্রক্রিয়ায় অনুমোদনের কী সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? বিচারপতি বলেন, মুখ্যসচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। মুখ্যসচিব রাজ্যের আইন দফতরের সঙ্গে কথা বলছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন না। এরকম কেন হবে?




 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...