Wednesday, June 24, 2026

বৃষ্টির মাঝেও বাড়বে তাপমাত্রা, ফের লু অ্যালার্ট মৌসম ভবনের!

Date:

Share post:

রবি-সোমের বৃষ্টি ভেজা মেঘলা আকাশ ঘর্মাক্ত দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু মঙ্গলের সকাল থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যত সময় এগোবে গরম বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ইদের দিন রাজ্যে বৃষ্টি হতে পারে। তবে আইএমডি (IMD) পূর্বাভাস দিয়েছে, রাজধানী দিল্লি-সহ বহু রাজ্য এই সপ্তাহে পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। ফের তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) জারি হওয়ার সম্ভাবনা।

আগামী ২৪ ঘণ্টায় বাংলা, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, বিহার এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্ন বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। উত্তর-পূর্ব অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটির প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই দক্ষিণবঙ্গেও বর্ষণ হতে পারে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবার এইসব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...