Wednesday, June 24, 2026

স্কুলে বোমার হুমকি ‘ভুয়ো’, বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ 

Date:

Share post:

মহানগরীর (Kolkata) ২০০টি স্কুলে বোমা মেরে স্কুল (School) উড়িয়ে দেওয়ার জঙ্গি হুমকি আসলে ‘ ভুয়ো’, এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সোমবার সারাদিন ধরে খোঁজ খবরের পর মঙ্গলবার বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ‘doll’-এর তরফ রবিবার রাত ১২ টা ২৪ নাগাদ স্কুলগুলিতে (School) ইমেল করে হুমকি দেওয়া হয়, ক্লাসরুমে টাইমার লাগানো বোমা (bomb) রাখা হয়েছে। সকালের যখন স্কুলে পড়ুয়ারা থাকবে, তখনই বিস্ফোরণ করানো হবে। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় মহানগরীতে। এরপর মঙ্গলবার কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে জানানো হয় যে মেইল এসেছিল সেগুলো আদতে ভুয়ো। বোমাতঙ্কের কোনও বিষয় এর মধ্যে নেই। তাই ভয় পাবেন না এবং সমাজ মাধ্যমে গুজব ছড়াবেন না।

শুধুমাত্র কলকাতাই নয় তার পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন স্কুলেও বোম রাখার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। পুলিশ দ্রুত তদন্তে নামে। এরপর মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো হুমকি-মেল কে বা কারা পাঠাল, তার তদন্ত শুরু হয়েছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। লালবাজারে তরফে বলা হয়েছে যে, ‘এই ধরনের বার্তা খুবই অস্বস্তিকর। কিন্তু পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। সকলকে অনুরোধ, দয়া করে গুজব ছড়াবেন না কিংবা ভয় পাবেন না। যে কোনও প্রয়োজনে স্কুলগুলির পাশেই আছে কলকাতা পুলিশ।’

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...