Saturday, June 20, 2026

শুনতে হয়েছে ‘গো ব্যাক’ স্লোগান, এবার ডান্ডা হাতে রাস্তায় দিলীপ ঘোষ! দিলেন হুমকিও

Date:

Share post:

সেন্সর করে হোক কিংবা শো-কজ, কোনও কিছুতেই থামানো যাচ্ছে না দিলীপ ঘোষকে। ভোটের বাজারে নিজের মেজাজেই আছেন তিনি। আজ, মঙ্গলবার সকালে ফের একবার তৃণমূলকে নিশানা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ডাণ্ডা হাতে। কেন সেই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, “আমার এক বন্ধু বলল রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তাই উনি একটা স্টিক দিলেন। সেটা নিয়েই বেরিয়ে পড়লাম।”

এদিন দুর্গাপুরের ইস্পাত নগরীর এ-জোন মেজর পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতের ডান্ডা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “অভিজ্ঞতা অনেক হয়েছে। তবে আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে, তাদের জন্য ডাণ্ডা আছে”।

প্রসঙ্গত, গতকাল সোমবার দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী পৌঁছনোর পরেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিলীপ ঘোষকে ঘিরে ‘ গো ব্যাক ‘ স্লোগান দেওয়া হয়েছিল। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার ডান্ডা হাতে রাস্তায় বেরিয়ে পড়লেন দিলীপ ঘোষ। দিলেন প্রচ্ছন্ন হুমকি।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...