Friday, June 19, 2026

জয় নিশ্চিত, ব্যবধান বাড়াতেই প্রচারে দিনরাত এক করে দিচ্ছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী

Date:

Share post:

৭টি বিশালাকার বিধানসভা নিয়ে গঠিত যাদবপুর লোকসভা কেন্দ্রটি। বৈচিত্র্যে ভরা এই হাইভোল্টেজ কেন্দ্র। একদিকে যেমন যাদবপুর, টালিগঞ্জের মতো শরাঞ্চলের ভোটার, অন্যদিকে বারুইপুর, সোনারপুরের মতো শহরতলীও এই কেন্দ্রের আওতায়। আবার ভাঙড়ের মতো শহর ঘেঁষা গ্রামও যাদবপুর লোকসভার মধ্যে। তাই যাদবপুরের প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে গেলে সময় নষ্ট করা যাবে না। এই নীতি মেনে আজ, মঙ্গলবার টালিগঞ্জ এলাকার শান্তিনগর ও কুদ্ঘাটে বর্ণাঢ্য রোড-শো করলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার।

কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের শান্তিনগর হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রায় ৩০০০ দলীয় কর্মী নিয়ে দেড় কিলোমিটার এই রোড-শো শেষ হয় কুদ্ঘাট ওয়ারলেস মাঠে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। বর্ণাঢ্য এই রোড শোতে ঢাকি, রণপা, রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী সহ এক গুচ্ছ প্রকল্পের লাইভ মডেল। সঙ্গে উৎসাহী কর্মী-সমর্থকদের ভিড়।মেইন রোড থেকে গলি অলিগলি ঘুরল সায়নীর হুড খোলা জিপ। তৃণমূলের দাবি, জয় নিশ্চিত। ব্যবধান বাড়ানোতেই জোর দিচ্ছে তৃণমূল।

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...