Monday, April 6, 2026

রাজ্যে প্রথম দফা নির্বাচনে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, গুরুত্ব BSF-কেই!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ঘোষণা করল কমিশন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করা হয়। এর মধ্যে কোচবিহারে সব থেকে বেশি বাহিনী মোতায়েন থাকবে, সেখানে ১১২ কোম্পানি থাকবে। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী ও জলপাইগুড়িতে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহিনীর যে বিন্যাস প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তিন কেন্দ্রেই বিএসএফ-এর সংখ্যা বেশি রাখা হয়েছে।

ইতিমধ্যেই সাত দফা নির্বাচনে রাজ্যে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব হচ্ছে না বলেই জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেই কারণে পর্যাপ্ত রাজ্য পুলিশের সাহায্য নেওয়ার কথাও জানানো হয়। শুধুমাত্র স্পর্শকাতর এলাকার বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় নির্বাচন ১৯ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও শুরু করেছেন। তারই মধ্যে প্রথম দফায় ২৬৩ কোম্পানি বাহিনীর ঘোষণা কমিশনের।

বাহিনী বিন্যাস
কোচবিহার
বিএসএফ – ৪৮ কোম্পানি
সিআরপিএফ – ৬৪ কোম্পানি

জলপাইগুড়ি
বিএসএফ – ২৫ কোম্পানি
এসএসবি – ৮ কোম্পানি

আলিপুরদুয়ার
বিএসএফ – ৪৮ কোম্পানি
আইটিবিপি – ৫ কোম্পানি
এসএসবি – ৬ কোম্পানি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...