Thursday, June 25, 2026

অবশেষে আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির! এখনও ঝুলে ডায়মন্ড হারবার

Date:

Share post:

অনেক টালবাহানার পর অবশেষে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি ঘোষণা করল বিজেপি। অবশেষে সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার উপর ভরসা রাখল পদ্ম শিবির। ভোজপুরি সুপার স্টার পবন সিংকে এই কেন্দ্রে শুরুতেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তিনি ভোটে লড়তে রাজি না হওয়ায় এবার সেখানে সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করতে হল বিজেপিকে। তবে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি।

এদিকে, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় অহলুওয়ালিয়া বলেছেন, “এইমাত্র জেনেছি। প্রার্থীর তালিকা দেখেই জানলাম। বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি।”

প্রসঙ্গত, এই নিয়ে পর পর তিনটি লোকসভা ভোটে অহলুওয়ালিয়া রাজ্যের তিনটি পৃথক আসন থেকে টিকিট দেওয়া হল। প্রথম বার তিনি জিতেছিলেন দার্জিলিং থেকে। সে বার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় বার তাঁকে টিকিট দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে বারেও তিনি জেতেন। তবে তাঁকে আর মন্ত্রী করা হয়নি। তৃতীয় বারেও তাঁর আসন বদলাল। তাঁকে টিকিট দেওয়া হল আসানসোল থেকে।

আগের দুবারই সাংসদ হিসেবে চরম ব্যর্থ অহলুওয়ালিয়া। কারণ, দার্জিলিং কিংবা বর্ধমান দুর্গাপুর, দুটি কেন্দ্রে জিতলেও এলাকার মানুষ সাংসদকে দেখতে পাননি বলে অভিযোগ ছিল। এমনকী, দার্জিলিং ও বর্ধমান দুর্গাপুরে তাঁর নামে “নিখোঁজ” পোস্টারও পড়েছিল। সেই কারণেই বারে বারে তাঁকে আসন বদলাতে হয়। এবার তাঁর টিকিট পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু পবন সিং রাজি না হওয়ায় অহলুওয়ালিয়ার ভাগ্য খুলে গেল।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...