Monday, June 8, 2026

সন্দেশখালিতে CBI-এর সিট, নতুন ইমেইল আইডিতে অভিযোগ নেবে কেন্দ্রীয় সংস্থা

Date:

Share post:

জমি দখল থেকে মহিলাদের উপর অত্যাচার, এবার সন্দেশখালিতে সিবিআই- এর SIT গঠনের নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali, North 24 Parganas) নিয়ে পাঁচটি জনস্বার্থ মামলা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে সব মামলার শুনানি একত্রে হয়। এদিন সিবিআই (CBI)তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। কেন্দ্রীয় সংস্থাকে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির মানুষের অভিযোগ গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেইসব রাস্তায় সিসি ক্যামেরা, LED লাইট বসাতে বলেছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সেই সংক্রান্ত খরচ বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা আদালত (HC)জানিয়েছে এবার সিবিআই- এর সিট নতুন ইমেইল আইডিতে যে অভিযোগ নেবে সেখানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে যাতে পরবর্তীতে তাঁর উপর আক্রমণের কোনও আশঙ্কা না থাকে। পাশাপাশি পোর্টাল আর মেইল আইডি সর্বত্র প্রচারের দায়িত্ব নিতে হবে জেলাশাসককে। এলাকায় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র মারফতও জানাতে হবে আইডিটি। গোটা তদন্তই চলবে কোর্টের নজরদারিতে। ২ মে মামলার পরবর্তী শুনানিতে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার বলেন, সিবিআই দেওয়া মানে তদন্ত বিশ বাঁও জলে চলে গেল। এখনও পর্যন্ত ED,CBI-এর সাকসেস রেট দেখলেই বোঝা যায় এই তদন্তের কী গতি হতে চলেছে।

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...