Tuesday, May 19, 2026

NIA দিয়ে ‘সিধা’, অমিত শাহর প্রচারে উন্নয়ন ছেড়ে ‘হুমকি’!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে এসে জলপাইগুড়িতে নরেন্দ্র মোদি ‘চুন চুন কে’ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেফতারির হুমকি দিয়ে গিয়েছিলেন। এবার বালুরঘাটে বিজেপির নির্বাচনী প্রচার থেকে একই কায়দায় কেন্দ্রীয় এজেন্সি NIA দিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তা দিয়ে কার্যত হুমকি দিয়ে গেলেন। তাঁর নির্বাচনী প্রচারে রাজ্যের মানুষের উন্নয়নের কোনও বার্তা না থাকলেও কীভাবে CAA-র মধ্যে দিয়ে দেশের নাগরিকদের শরনার্থী করে দেওয়া হবে তার সম্পূর্ণ ঘোষণা ছিল।

বুধবার বুনিয়াদপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর সমর্থনে প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রচার সভা থেকে অমিত শাহ দাবি করেন, অসমে সিএএ লাগু করার পর সেখানে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। বাংলাতেও ১৮ আসন থেকে বাড়িয়ে ৩০ করা হলে একটি পাখিও ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করা হবে।

কেন্দ্র সরকারের সিএএ-তে আবেদন করলেই প্রথমে একজন নাগরিককে শরনার্থী হিসাবে নিজেকে পেশ করতে হবে, মুখ্যমন্ত্রী সিএএ লাগু হওয়ার পর থেকেই এই বার্তা দিয়েছিলেন। বুধবার সেই বার্তাকে সমর্থন করে অমিত শাহ বলেন, “নির্ভয়ে যত শরনার্থী আছেন CAA-তে আবেদন করুন। সিএএ-তে আবেদন করলে কারো উপর কোনও মামলা হবে না। সিএএ-তে সবার আবেদন করা দরকার।”

বাংলার মানুষের যে সব সমস্যা নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে, তা নিয়েও কোনও সদুত্তর এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভা থেকে শোনা যায়নি। উল্টে বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য যে বারবার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ রাজ্যে আসবে তা জোরালো স্বরে ঘোষণা করেন দফতরের মন্ত্রী। এমনকি তিনি হুমকির সুরে NIA দিয়ে “উল্টা লটকাকর সিধা কিয়া জায়েগা” বলেও ভয় দেখানোর চেষ্টা করেন।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...