Tuesday, June 23, 2026

ভোট দিলেই মিলবে ছাড়! লোকসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডবাসীদের জন্য বড় ঘোষণা কমিশনের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে উত্তরাখণ্ডবাসীদের (Uttarakhand) জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission of India)। কমিশন সাফ জানিয়েছে, ভোট দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় (Restaurant) খেতে গেলে খাবারের বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য এই ছাড় পাওয়া যাবে। এখনও পর্যন্ত এই একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে, উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে মৌ স্বাক্ষরও সম্পন্ন হয়েছে বলে খবর। উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১৯ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, সেক্ষেত্রে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন। তবে শুধু ১৯ তারিখই নয়, ২০ এপ্রিলও এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভোটারেরা। কিন্তু তার পর আর ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটারেরা। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ আগে খতিয়ে দেখা হয়েছে। তা নাহলে মিলবে না ছাড়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...