Friday, April 3, 2026

খুশির ইদে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা মমতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক

Date:

Share post:

পবিত্র ইদ-উল-ফিতর (Eid ul Fitr) উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রীতি এবং ঐক্যের যে নজির বাংলায় গড়ে উঠেছে তাঁকে সম্মান জানিয়ে প্রত্যেক বছরের মতো এবারেও ইদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।

বাংলার বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা বৃহস্পতিবার সকাল থেকেই মসজিদে নামাজ পড়ছেন, মিষ্টি মুখে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। রমজান শেষে খুশির ইদ (Eid) উপলক্ষে সমাজ মাধ্যমের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে আজ উপস্থিত থাকতে পারেন তিনি।

প্রত্যেক বছরের মত এ বছরও রাজ্য সরকারের তরফে ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। উৎসবের আনন্দে জাতি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে মহানগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রেড রোডে ধর্মীয় প্রার্থনার পর খুশির আলিঙ্গন করবেন ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ ৷ যতক্ষণ নামাজ চলবে সেই সময় রাজ ভবন থেকে গাড়ি ঘুরিয়ে ধর্মতলা হয়ে সোজা পার্ক স্ট্রিটের দিকে নিয়ে যাওয়া হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...