Saturday, April 4, 2026

মোদির জমানায় বিপর্যস্ত দেশ! বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আর্জি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

Date:

Share post:

মোদির জমানায় চরম বিপর্যস্ত দেশ! বৃহস্পতিবার এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। ‘নো ভোট টু বিজেপি’ (No Vote to BJP) স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পথে নামলেন বুদ্ধিজীবীরা। এদিন বালির রবীন্দ্র ভবনে (Rabindra Bhawan) এলাকাবাসীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, সমাজ-কর্মী ও অধ্যাপিকা অনন্যা চক্রবর্তী, অভিনেতা বিভান ঘোষ, বরানগর আইএসআইয়ের অধ্যাপক কুন্তল ঘোষ, চিকিৎসক ভাস্কর চক্রবর্তী, প্রাক্তন বামনেতা সমীর পতুতুন্ডু, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার, কিষাণ ক্ষেত মজদুর সমিতির সভাপতি পূর্ণেন্দু বসু, কবি প্রসূন ভৌমিক-সহ বিশিষ্টরা।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, সাংসদ ও আইএনটিটিইউসি’র সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন, হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বুদ্ধিজীবীদের এই অসাধারণ বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। তাঁদের এই বক্তব্য আমরা রেকর্ড করে ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় চালাবো।

তবে এদিন উপস্থিত বুদ্ধিজীবীরা কিভাবে বিজেপি তথা মোদির জমানায় সর্বস্তরে ভারতের বিপর্যয় নেমে এসেছে তা তথ্য দিয়ে তুলে ধরেন। পাশাপাশি কেন বিজেপিকে একটি ভোটও নয় তাও সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন তাঁরা। বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির দ্বিচারিতার কথাও। কেন এই রাজ্যের ৪২টি আসনের সবকটিই তৃণমূলের জেতা উচিত তাও বুঝিয়ে বলেন তাঁরা। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। ‘পাশাপাশি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, সাংসদ ও আইএনটিটিইউসি’র সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন, হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বুদ্ধিজীবীদের এই অসাধারণ বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। তাঁদের এই বক্তব্য আমরা রেকর্ড করে ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় চালাবো।


তবে এদিন উপস্থিত বুদ্ধিজীবীরা কিভাবে বিজেপি তথা মোদির জমানায় সর্বস্তরে ভারতের বিপর্যয় নেমে এসেছে তা তথ্য দিয়ে তুলে ধরেন। পাশাপাশি কেন বিজেপিকে একটি ভোটও নয় তাও সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন তাঁরা। বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির দ্বিচারিতার কথাও। কেন এই রাজ্যের ৪২টি আসনের সবকটিই তৃণমূলের জেতা উচিত তাও বুঝিয়ে বলেন তাঁরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...