Friday, June 26, 2026

এবছরই প্রথম পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন, কমিশনের অনুমতির পরেও কারা থাকবেন অনুষ্ঠান-মঞ্চে!

Date:

Share post:

এবছরই প্রথম পয়লা বৈশাখকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করবে রাজ্যে সরকার। হাতে আর দুদিন। এ বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও মিলেছে। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে মূল সরকারি অনুষ্ঠানটি হওয়ার কথা। কিন্তু লোকসভা ভোটের (Lokshabha Vote) আবহে নির্বাচনী আচরণবিধা জারি থাকায় পশ্চিমবঙ্গ দিবস পালনে আড়ম্বর কতটা থাকবে তা নিয়ে প্রশাসনিক মহলেই সংশয় রয়েছে। একই সঙ্গে মঞ্চে কারা উপস্থিত থাকবেন- তাও এখনও স্পষ্ট নয়।

এর আগে কেন্দ্রের তরফে ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা হলেও ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। সমাজের সবস্তরের মানুষের থেকে মতামত নিয়ে পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের বিষয়ে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। সেইমতো প্রতি বছর সরকারি নিয়মে বাংলা দিবস হিসেবে পালনের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশনের (Election Commission) কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া হলেও MCC বা নির্বাচনী আচরণ বিধিতে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের না থাকার কথা বলা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন পয়লা বৈশাখ বিকেলে তিনি উত্তরবঙ্গে যাবেন। সুতরাং তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যান্য নেতা-মন্ত্রীরা কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...