Monday, April 6, 2026

পান্ডুয়ায় প্রচারে বেরিয়ে ইদের শুভেচ্ছা বিনিময় রচনার

Date:

Share post:

এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ইদ। পবিত্র ইদের দিন সকাল সকাল ভোট প্রচার ও জনসংযোগে হুগলি তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়ায় ইদের একটি। অনুষ্ঠানে যোগ দিলেন রচনা।

পান্ডুয়া কলবাজার জিটি রোডে ইদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে। যুগ যুগ ধরে কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার মুসলিম ধর্মপ্রান মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মারকাস মসজিদের সামনে জি টি রোডে হয় এই নামাজ। সেখানেই হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ইদের উৎসবে যোগ দেন। তাঁকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রচনাও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ পবিত্র ইদ, খুব আনন্দের দিন। ভালো লাগছে সবার সঙ্গে ইদ মোবারক করতে পারছি। এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি আর এই পান্ডুয়ায় দেখলাম। এত সুন্দর পরিবেশে আজ আকাশও সাথ দিয়েছে।”

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...