Tuesday, June 23, 2026

কমিশনের শর্ত মেনেই উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাল রাজ্য

Date:

Share post:

নির্বাচনের বিধি মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য। বিপর্যয় মোকাবিলা দফতরের মাধ্যমে এই টাকা পাঠিয়েছে রাজ্য। কমিশনের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে বাড়ি মেরামতির টাকা পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। প্রশাসনের উদ্যোগে ২০ হাজার টাকা করে পেলেও, ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও টাকা। নির্বাচন কমিশন জানিয়েছিল, বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে রাজ্য। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।

সেই শর্ত মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের ৯-এর “এ” নিয়ম মেনেই এই টাকা পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাত জেগে উদ্ধার কাজ তদারকি করেছিলেন। তিনি সেদিনই জানান, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন। কিন্তু সেই অনুমতি দেয়নি কমিশন। নির্বাচন কমিশন জানায়, রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।




 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...