Sunday, March 15, 2026

অবেশেষে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান, কী বললেন তিনি?

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন ঈশান কিষাণ। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে ঘরোয়া ক্রিকেটে না খেলা , সব নিয়ে অবশেষে মুখ খুললেন ঈশান। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। আর তারপরই সব বিতর্ক নিয়ে মুখ খোলেন ঈশান।

মুম্বইয়ের বিরুদ্ধে সেই প্রসঙ্গ নিয়ে ঈশান বলেন, “ আমি অনুশীলন করছিলাম। আমি যখন খেলছিলাম না, তখন অনেকে অনেক কথা বলছিল। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছিল অনেক কিছু। কিন্তু এটাও তো বুঝতে হবে যে, সব কিছু ক্রিকেটারের হাতে থাকে না।” এরপর ঈশান আরও বলেন, “ সময়কে ঠিক মতো ব্যবহার করতে হয়। আমি আগে যেভাবে ভাবতাম এখন সেটা বদলেছে। আগে প্রথম দু’ওভারে সব বলে মারার চেষ্টা করতাম। ভাল বল হলেও মারতে যেতাম। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি যে, ২০ ওভারও অনেক বড়। সময় নিয়ে খেলা যায় টি-২০ ক্রিকেটে। শুরুর দিকে আমরা তাই ম্যাচ হেরে গেলেও ভেঙে পড়িনি। বিশ্রাম নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। বোঝার চেষ্টা করেছি রান না পেলে বাকিরা কীভাবে।“

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে দল ছেড় বেরিয়ে গিয়েছিলেন ঈশান। মানসিক সমস্যার কারণে দল ছেড়ে ছিলেন তিনি। সেই ঘটনার পর থেকে আর ভারতীয় ডাক পাননি ঈশান। তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিল বোর্ড। কিন্তু সে কথা শোনেননি ঈশান। এরপর শাস্তি স্বরুপ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঈশানকে।

আরও পড়ুন- এবার হার্দিকের পাশে বিরাট, দর্শকদের জয়ধ্বনি দেওয়ার অনুরোধ কোহলির

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...