Tuesday, June 16, 2026

পুরুষ বন্ধুকে দিয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণ! উত্তরপ্রদেশের মহিলার কাণ্ডে চাঞ্চল্য

Date:

Share post:

দিনের পর দিন নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করাতেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Gaziabad, Uttarpradesh) এক মহিলা। নিজের পুরুষ বন্ধুদের ডেকে এনে চলতো নির্যাতন। এমনকি নিজের নাবালক ছেলেকে দিয়েও নাবালিকা কন্যাকে ধর্ষণ করিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যোগী রাজ্যের এক মহিলার বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় সর্বত্র। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের (BJP Government) রাজ্যে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা যে একেবারে তলানিতে, এই ঘটনা যেন ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে গত ২০ জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে যান দশ বছরে নাবালিকা। দিল্লির রাস্তায় তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাঁকে পুলিশের (Delhi Police) হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ মেয়েটিকে শিশু সুরক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করালে ধর্ষণের রিপোর্ট প্রকাশ্যে আসে। নাবালিকা জানিয়েছে, বছর চারেক আগে তার বাবা মারা যাওয়াই দাদু দিদার সঙ্গে সে থাকতো। গত বছর সেখান থেকে ১৩ বছরের দাদা এবং তাঁকে নিয়ে গাজিয়াবাদে চলে আসেন মা। সেখানে আসার পর থেকেই মায়ের বন্ধুদের কাছে লাগাতার ধর্ষণের শিকার হতে হয় ১০ বছরের মেয়েটিকে। অভিযুক্ত মহিলা যৌন পেশার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। মেয়ে একটু বড় হলে তাকে দিয়েও মায়ের একই কাজ করানোর ইচ্ছে ছিল বলে অভিযোগ করেছে নাবালিকা। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলা এবং তাঁর পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। যোগী আদিত্যনাথের রাজ্যে মহিলাদের ধর্ষণের ঘটনা নতুন নয়। মুখে যতই নারী সুরক্ষার কথা বলুক না কেন, বিজেপি নেতৃত্ব যে মহিলাদের কোন সম্মান দেয় না, শুধুমাত্র ভোট বাক্স ভরাতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর স্লোগান দেয়, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। উত্তরপ্রদেশে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ বিজেপির দিল্লির নেতাদের।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...