Saturday, April 4, 2026

৩ শতাংশ রাজনৈতিক অভিযুক্ত: বিরোধীদের তো.পের মুখে মোদির ED-সাফাই

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে গোটা দেশে একজোট বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কীভাবে কেন্দ্রের তিন এজেন্সি বিরোধী রাজনৈতিক নেতাদের রীতিমত টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে, সেই সব তথ্য যখন প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে তখনই এজেন্সি (Agency) সাফাই দিতে মঞ্চে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দাবি দেশের মাত্র ৩ শতাংশ রাজনৈতিক ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মামলায় অভিযুক্ত। বাকি ৯৭ শতাংশ সাধারণ অপরাধী বা আধিকারিক। যদিও বিরোধী রাজ্যগুলিতে রাজনৈতিক নেতা থেকে মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় এজেন্সির নিশানায় বিশেষত নির্বাচনের আগে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), দক্ষিণে বিআরএস বিধায়ক কে কবিতার (K Kavitha) মতো শীর্ষ স্থানীয় নেতার গ্রেফতারিকে বিরোধী জোটের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে বিজেপির দমননীতির কালো অধ্যায় বলে দাবি করা হয়েছে। বাংলাতেও রাজ্যের মন্ত্রীরদের গ্রেফতারি ও লাগাতার তাঁদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি, বিশেষত ইডি-র হানা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়েছে। ইডি-র নিয়ন্ত্রনাধীন সব মামলাতেই কোনও না কোনওভাবে তৃণমূলের নেতা থেকে সাধারণ কর্মীদের গ্রেফতারিও লাগাতার চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা কীভাবে বিজেপির ষড়যন্ত্রে সম্ভব হচ্ছে তা প্রমাণ সহ নির্বাচন কমিশনে তুলে ধরেছে তৃণমূল। কাঠগড়ায় তোলা হয়েছে ইডি-র আধিকারিক ধনরাম সিং-কে।

এরপরই প্রকাশ্যে সাফাই দেওয়ার তৎপরতা স্বয়ং নরেন্দ্র মোদির। তাঁর দাবি, ইডি-র তত্ত্বাবধানে থাকা দুর্নীতি মামলায় ৩ শতাংশ মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত। একদিকে যখন বাংলা সহ বিজেপি বিরোধী দল শাসিত সব রাজ্যে ছোট বড় সব মামলা তুলে দেওয়া হচ্ছে ইডি-র হাতে তখন মামলার অভিযুক্ত হিসাবেও সামনে আনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে। বিজেপি নেতাদের নাম এলে সেই মামলা দীর্ঘদিনের জন্য ঠাণ্ডাঘরে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেখানে নরেন্দ্র মোদি দাবি করছেন ৯৭ শতাংশ বিচার হচ্ছে আধিকারিক, বেআইনি ঋণদাতা বা ড্রাগ মাফিয়া।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...