Tuesday, June 23, 2026

ধূপগুড়ি মহকুমার কথা রেখেছেন, এবার জোড়া সেতুর প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে একথা এখন জেনে গিয়েছেন বাংলার মানুষ। গত সেপ্টেম্বরে ধূপগুড়িতে গিয়ে কথা দিয়েছিলেন মহকুমা হবে। সেই কথা রেখে রাজ্য সরকার। শুক্রবার, ধূপগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmalhcnadra Ray) সমর্থনে জনসভা থেকে জলপাইগুড়িতে জোড়া সেতু করার প্রতিশ্রুতি দেন  অভিষেক (Abhishek Banerjee)। জানান, নির্বাচন শেষ হওয়ার পরেই মেখলিগঞ্জ ও মালে সেতু করে দেবে সরকার। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতালকে মহকুমা হাসপাতাল করার কথাও জানান তিনি।

অভিষেক বলেন, গত বছর সেপ্টেম্বরের ২ তারিখ এসেছিলাম। স্থানীয়রা ধূপগুড়ির বাসিন্দারা মহকুমা চেয়েছিল। আমি কথা দিয়েছিলাম ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে সেটা করে দিয়েছেন। আইনি জট কাটিয়ে ১৯ জানুয়ারি ধূপগুড়ি তো মহকুমা হয়েছে। আমরা এটা মহকুমা করেছিলাম যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায়। সেই কারণে ধূপগুড়ি হাসপাতাল মহকুমা হাসপাতাল করব। নির্বাচনের জন্যে এখন কাজ করা যাচ্ছে না। নির্বাচন শেষ হলে ৩ মাসের মধ্যে ১০০ বেডের করে দেব। অভিষেকের কথায়, কথা দিয়ে কথা রাখাই তৃণমূলের গ্যারান্টি।

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এর আগে তিনি যখন উত্তরে আসেন, তাঁকে তখন কয়েকজন সেতু তৈরির প্রয়োজনীয়তার কথা জানান। এদিনের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, নির্বাচন শেষ হওয়ার পরে মেখলিগঞ্জ ও মালে সেতু হবে। জানান, ২০ কোটি হলদিবাড়ি মেখলিগঞ্জে একটি ব্রিজ তৈরি হবে। নির্বাচনের ৬ মাসের মধ্যে কাজ শুরু হবে। নির্মল দা জিতবে। তাঁর হাত ধরে ব্রিজ হবে। এর পাশাপাশি, মাল এলাকায় ১৫০ কোটি টাকা ব্যায়ে আরও একটি সেতু তৈরি করে দেবে রাজ্য সরকার।



Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...